বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুদ্ধে কতটা সফল ইরান? ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে স্টোকস ও অ্যাটকিনসন, নেতৃত্ব নিয়েও শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৫ রানের দুর্দান্ত জয়। ড্রেসিংরুমে তখন উৎসবের আমেজ।

সেই ‘বিয়ার উৎসব’ রূপ নিয়েছে মহাবিতর্কে। নাইটক্লাবের এক অপ্রীতিকর ঘটনায় এখন টালমাটাল ইংলিশ ক্রিকেট। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত শেষ রাতে (সোমবার ভোর)। লর্ডস টেস্ট জয়ের পর লন্ডনের একটি নাইটক্লাবে উদযাপনে মেতেছিলেন স্টোকস ও অ্যাটকিনসন।

সেখানেই সারেসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড়দের মুখোমুখি হন তারা। সারেসেন্সও সেখানে তাদের মৌসুম শেষের পার্টি করছিল।ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, সারেসেন্সের এক একাডেমি খেলোয়াড়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। পরিস্থিতি সামাল দিতে সেখানে জড়াতে হয় স্টোকসকেও। মারামারির ঘটনা না ঘটলেও এবং দুই ক্রিকেটারের কেউ আহত না হলেও, বিষয়টিকে ‘দলের আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ জুন ওভালে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এই দুই তারকার খেলা প্রায় অসম্ভব। তদন্ত চলাকালীন তাদের স্কোয়াডের বাইরে রাখা হতে পারে। সারেসেন্স রাগবি ক্লাবও নিশ্চিত করেছে যে, তাদের এক একাডেমি খেলোয়াড় এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এই ঘটনার পর মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন স্টোকস। নিজের টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন তিনি। যদি স্টোকসকে বাদ দেওয়া হয় বা তিনি নিজে সরে দাঁড়ান, তবে ওভাল টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক।

পুরনো অভ্যাসে ডুবল ইংলিশ ক্রিকেট!

ইংলিশ ক্রিকেটারদের জন্য মদ্যপান আর নাইটক্লাব বিতর্ক নতুন কিছু নয়। ২০১৭ সালে ব্রিস্টলে এক নৈশকালীন মারামারির ঘটনায় ক্যারিয়ারের সুবর্ণ সময় হারিয়েছিলেন স্টোকস। আদালত থেকে খালাস পেলেও ইসিবি তাকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছর স্টোকস দাবি করেছিলেন তিনি মদ ছেড়ে দিয়েছেন, কিন্তু লর্ডস টেস্টের পরই আবার সেই পুরনো ফাঁদে পা দিলেন।

এমনকি গত অ্যাশেজ সফরেও ক্রিকেটারদের বেসামাল আচরণের কারণে মাঝরাতে ‘কারফিউ’ জারি করতে বাধ্য হয়েছিল ইসিবি। সেবার বাউন্সারের সাথে ঝামেলায় জড়িয়ে হ্যারি ব্রুক এবং নোসার এক ক্যাফেতে মাতাল অবস্থায় ভিডিওবন্দী হয়ে বেন ডাকেট চরম সমালোচনার মুখে পড়েছিলেন।

অ্যাশেজের সেই কলঙ্কজনক অধ্যায়ের পর দলের ডিরেক্টর রব কি জোর দিয়ে বলেছিলেন, ইংল্যান্ড দলে কোনো ‘মদ পানের সমস্যা’ নেই, তবে কিছু খেলোয়াড় সুযোগ পেলে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন। ক্রিকেটারদের লাগাম টানতে নতুন সংস্কৃতি ও কড়া নিয়ম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল ইসিবি।

কোচ ব্র্যান্ডন ম্যাককালামও দায়িত্ব নেওয়ার পর ছেলেদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘এমন কিছু করো না যাতে খবরের কাগজের প্রথম পাতায় নাম ওঠে। মনে রেখো, মধ্যরাতের পর ভালো কিছু ঘটে না।’

কিন্তু কোচের সেই অমর বাণী যেন কানেই তোলেননি স্টোকস-অ্যাটকিনসনরা। লর্ডসের গৌরবময় জয়ের মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসিবিকে আবারও লজ্জার সাগরে ডুবিয়ে কাগজের প্রথম পাতার ‘হেডলাইন’ হলেন তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102