মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।

তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।

ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল।

তবে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে তারা আবার সংঘর্ষ শুরু করবে।এদিকে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, সম্ভাব্য হামলার আশঙ্কায়। এই নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে এই ধরনের সতর্কতার বাইরে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যরা সক্রিয় রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102