সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

যত দিন বেঁচে থাকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি : দেব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
ভারতের লোকসভার বিদ্রোহী তৃণমূল (টিএমসি) সাংসদদের সঙ্গে নেই, দিদির পাশে ছিলেন সারা জীবন থাকবেন বলে জানিয়েছেন টিএমসি সাংসদ দেব (দীপক অধিকারী)। মঙ্গলবার (৯ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক শেষে বাইরে বেরিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

দেব আরো বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে। যত দিন বেঁচে থাকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তৃণমূলের সাংসদ হয়ে এসেছি।

তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তৃণমূলের যে সাংসদেরা বৈঠক করেছিলেন। তাঁদের মধ্যে দেবও ছিলেন। শুধু তা-ই নয়, পরে সন্ধ্যায় তৃণমূলের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে শুভেন্দুর উপস্থিতিতে বিদ্রোহীদের যে বৈঠক হয়েছে, সেখানেও দেব ছিলেন। শুধু ছিলেনই না, মুখ্যমন্ত্রী শুভেন্দু নাকি তাঁর গালও টিপে দিয়েছেন!

যদিও দেব বা শুভেন্দু কারো তরফেই এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102