শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নতুন পোশাকে রঙিন বুনো ফুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • বান্দরবানের লামার গজালিয়ার দুর্গম চংকক পাড়ায় গড়ে উঠেছে ব্যতিক্রমী এক বিদ্যালয়—পাওমুম থারক্লা। ২০১৬ ফ্রিল্যান্সার শাহারিয়ার পারভেজ, উথোয়াইয়ই মারমাসহ কয়েকজনের উদ্যোগে যাত্রা শুরু করে স্কুলটি। ২০২৫ সালের ৮ এপ্রিল এ নিয়ে সরেজমিন প্রতিবেদন ছাপা হয়েছিল কালের কণ্ঠের অবসরে পাতায়। শিরোনাম ‘ম্রো পাহাড়ে আলোর মশাল’। এবার সেখানকার শিশুরা পেল রঙিন পোশাক। উথোয়াইয়ই মারমা সেই গল্প শুনিয়েছেন পিন্টু রঞ্জন অর্ককে 
     

    পাওমুম থারক্লায় যতবার গিয়েছি, ততবার দেখেছি স্কুলে শিক্ষার্থীরা একেকজন একেক ধরনের পোশাক পরে ক্লাসে আসছে। তিন বছরের অধিক সময় ধরে কেউ টি-শার্ট গায়ে, আবার কেউ শার্ট পরে স্কুলে আসত।

    এই শিক্ষার্থীদের প্রায় সবাই জুমিয়া পরিবারের সন্তান, যাদের পাহাড়ে এক দিন না গেলেই খোরাক জোটানো দুষ্কর। ফলে প্রতিবছর সন্তানের জন্য স্কুলড্রেস কিনে দেওয়ার সাধ্য তাদের নেই, যে কারণে পুরনো পোশাক পরেই শিশুরা স্কুলে আসে।২০২৫ সালের ডিসেম্বর মাসে পাওমুম পার্বণের আগে পরিচয় হয় রাফেজ উদ্দিন ভাইয়ের সঙ্গে। আলাপের এক পর্যায়ে তিনি জানতে চাইলেন—আপনাদের স্কুলের জন্য কি প্রয়োজন? বলেছিলাম, পাওমুমে শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস দেওয়া গেলে খুবই ভালো হবে।

    কিছুদিন পর তিনি শিক্ষার্থীদের ইউনিফর্মের মাপ পাঠাতে বলেন। পরিচিত এক দরজিকে পাওমুমে পাঠিয়ে ৫৩ জনের ড্রেসের মাপ নিলাম। ড্রেসের মাপ নেওয়ার পর লাল আর নেভি ব্লু সমন্বয়ে ড্রেসের কালার নির্ধারণ করে রাফেজ উদ্দিনকে পাঠালাম। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা।
    সেখানেই শুরু হয় শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্ম সেলাই। পরে রাফেজ ভাই কুরিয়ারে ড্রেসগুলো পাঠিয়ে দেন লামায়। কয়েক দিন আগে সেগুলো দেওয়া হয় শিক্ষার্থীদের। স্কুলে এখন মোট শিক্ষার্থী ৭৮ জন। এর মধ্যে ৫৩ জন নতুন রঙিন পোশাক পেয়ে উল্লসিত হয়ে ওঠে।
    বাকিদের মুখে ছিল কালো মেঘের ছায়া। তবে এখন সেই মেঘও কেটে গেছে। অল্প কয়েক দিনের মধ্যে ২৫ জনের গায়েও উঠবে রঙিন পোশাক।গেল ১৩ মার্চ স্কুল ও ছাত্রাবাসে সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবার স্কুলড্রেস পেল ওরা। আগামী মাসেই আরেক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় দুর্গম পাহাড়ের এই স্কুলে দেওয়া হবে স্টারলিংকের সংযোগ। তখন বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষকরা পড়াতে পারবেন আমাদের বুনো ফুলদের। এভাবেই একদিন দুর্গম এই অন্ধকারে মশাল হয়ে আলো ছড়াবে পাওমুম থারক্লার শিশুরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102