সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

‘কৃষ ৪’-এর ৫০০ কোটি রুপির বাজেটে যা বললেন রাকেশ রোশন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬
বলিউড অভিনেতা হৃতিক রোশনের আসন্ন চলচ্চিত্র ‘কৃষ ৪’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে ছবিটির বাজেট এবং নির্মাণে বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল।

সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তি নির্মাণের জন্য হৃতিক রোশন ৫০০ কোটি রুপির বাজেট চেয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকেশ রোশন দাবি করেন, এমন তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি এ ধরনের খবরকে ‘ননসেন্স’ (অযৌক্তিক) বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো মতবিরোধের কথাও নাকচ করে দেন।

ছবিটির নির্মাণে বিলম্ব প্রসঙ্গেও কথা বলেন তিনি।

 

রসিকতার সুরে তিনি বলেন, কৃষ (হৃতিক) যেন অন্য এক জগতে রয়েছে, আর আমরা সবাই তার সময়সূচির অপেক্ষায় আছি। তবে তিনি স্পষ্ট করেন, প্রকল্পটি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই। তার ভাষায়, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। এটি আদিত্য চোপড়া, হৃতিক এবং আমার যৌথ প্রচেষ্টা।

 

lll
ছেলে হৃতিক রোশন ও বাবা রাকেশ রোশন। ছবি: সংগৃহীত​​​​​

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রাকেশ রোশন ঘোষণা দেন, অভিনয়ে অভিষেকের ২৫ বছর পর হৃতিক রোশন পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘কৃষ ৪’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালনায় অভিষেক করবেন। প্রকল্পটিতে তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকবেন রাকেশ রোশন ও আদিত্য চোপড়া।

বাবা-ছেলের একটি ছবি শেয়ার করে রাকেশ রোশন লিখেছিলেন, ‘ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ, ২৫ বছর পর, আদিত্য চোপড়া এবং আমি আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী চলচ্চিত্র ‘কৃষ ৪’-এর মাধ্যমে তোমাকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করাতে যাচ্ছি। নতুন এই যাত্রার জন্য তোমার প্রতি রইল শুভকামনা ও আশীর্বাদ।’

এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘কৃষ ৪’ ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102