রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

উত্তরা ৩য় প্রকল্পে মসজিদের জন্য জমি বরাদ্দের দাবি

মেহেদী হাসান শান্ত, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর উত্তরায় মসজিদ নির্মাণে স্থায়ী জমি বরাদ্দের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজ (শুক্রবার) দুপুরে জুমার নামাজের পর রাজউক উত্তরা ৩য় প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটে অবস্থিত মসজিদ আল জান্নাহ’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি বলেন, একটি পরিকল্পিত আবাসিক এলাকায় মসজিদ থাকবে না এটা হতে পারে না। আমি নিজে ব্যক্তিগতভাবে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে জরুরি ভিত্তিতে কথা বলব। যাতে দ্রুততম সময়ের মধ্যে ১৬ নম্বর সেক্টরের জন্য একটি স্থায়ী অনুমোদিত মসজিদের জায়গা বরাদ্দ করা হয়।

মানববন্ধনে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি লে. কর্ণেল নুরুল আলম (অব.) বলেন, দিয়াবাড়ী ১৬ নম্বর সেক্টর একটি জনবহুল এলাকা হিসেবে গড়ে উঠছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখানে কোনো স্থায়ী মসজিদ নেই। আমরা বাধ্য হয়ে এলাকাবাসী মিলে এই অস্থায়ী নামাজ ঘরটি তৈরি করেছি। আমরা চাই আমাদের এই প্রাণের দাবিটি যেন সরকারের উচ্চপর্যায়ে এবং রাজউক কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

আয়োজনে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102