বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

চলছিল শেষকৃত্যের প্রস্তুতি, জীবিত ফিরলেন ৬ দিন পর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ছয় দিন আগে মাউন্ট এভারেস্টে নিখোঁজ হওয়া এক নেপালি শেরপা গাইডকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মাউন্ট এভারেস্ট ও হিমালয় পর্বতমালার স্থানীয় জাতিগোষ্ঠীর সদস্যদের ‘শেরপা’ বলা হয়। তারা চরম উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ায় অভিযোজন ক্ষমতাসম্পন্ন অভিজাত পর্বতারোহী এবং গাইড।বৃহস্পতিবার সকালে খুম্বু আইসফলের কাছে বরফে ঢাকা ঢাল বেয়ে একাই হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে নামছিলেন ৫২ বছর বয়সী দাওয়া শেরপা। এ সময় একটি উদ্ধারকারী দল তাকে দেখতে পায় এবং নিরাপদে নিচে নিয়ে আসে।উদ্ধারের পর তাকে খাবার ও পানি দেওয়া হয়। পরে একটি হেলিকপ্টারে করে তাকে রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার স্ত্রী ও মেয়ে তার জন্য অপেক্ষা করছিলেন।দাওয়া শেরপাকে মৃত ভেবে তার পরিবার ইতোমধ্যেই অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু করেছিল।তার স্ত্রী দামু শেরপা জানান, প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম ও পরিচিত একজনের কাছ থেকে তারা জানতে পারেন, দাওয়া এখনো বেঁচে আছেন। পরে ফোনে খবর পান যে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হচ্ছে। দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর দাওয়া শেরপার জীবিত ফিরে আসা তার পরিবার ও উদ্ধারকারীদের জন্য এক অবিশ্বাস্য ও আনন্দের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।২৯ মের দিকে দাওয়া শেরপাকে শেষবার এভারেস্ট থেকে নামতে দেখা গিয়েছিল। তার সঙ্গে থাকা একজন পোলিশ পর্বতারোহী নিরাপদে বেস ক্যাম্পে পৌঁছালেও দাওয়া সেখানে পৌঁছাননি।এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দাওয়াকে খুঁজতে উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। পরে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চালানো হলেও তার কোনো খোঁজ মেলেনি। ফলে পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন যে তিনি আর বেঁচে নেই।দাওয়ার মেয়ে মেন্ডো লামু শেরপা জানান, তারা তখন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা পালন করছিলেন। তিনি বলেন, ‘প্রথমে যখন শুনলাম বাবা জীবিত আছেন, তখন আমরা নিশ্চিত হতে পারিনি। তাই আমরা ছবি দেখতে চেয়েছিলাম। ছবি পাওয়ার পর নিশ্চিত হই, তিনিই আমাদের বাবা, আর তখন আমরা খুবই খুশি হয়ে যাই।’দাওয়াকে খুঁজে পাওয়া দলটি ছিল সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটির সদস্য। এই কমিটি প্রতিবছর আরোহণ মৌসুমে পর্বতারোহীদের জন্য পথে মই ও দড়ি স্থাপন করে এবং মৌসুম শেষে সেগুলো সরিয়ে এলাকা পরিষ্কার করে। নিখোঁজ হওয়ার ছয় দিন পর দাওয়া শেরপার জীবিত ফিরে আসা এভারেস্ট অভিযানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে অবিশ্বাস্য উদ্ধার ঘটনার একটি হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে গত মাসে মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমে এক হাজার জনের বেশি পর্বতারোহী ও শেরপা গাইড আরোহণে অংশ নেন। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যস্ত মৌসুমগুলোর একটি। তবে এই মৌসুমে দুর্ঘটনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102