শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
বিশ্বকাপ শুরুর আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নিজের নাতি-নাতনিদের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ইতালিয়ান এই কিংবদন্তি কোচ।ভিডিওতে ছোট্ট নাতি-নাতনিরা ভালোবাসা আর শুভকামনায় ভরা বার্তা পাঠায় তাদের প্রিয় ‘আবুয়েলো’ (দাদু)-কে।একটি বার্তায় তারা বলে, ‘আবুয়েলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে।’আরেকটি অংশে তারা ব্রাজিলের সম্ভাব্য শিরোপা জয়ের পথও কল্পনা করে বলে, ‘আশা করি আমরা ফ্রান্সকে হারাব, তারপর স্পেনকেও হারাব।আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’ভিডিওর শেষ দিকে তারা আরো বলে, ‘বিশ্বকাপে অনেক শুভকামনা, আবুয়েলো। আমরা তোমাকে খুব ভালোবাসি।’নাতি-নাতনিদের এই আন্তরিক বার্তা স্পষ্টভাবেই ছুঁয়ে যায় আনচেলত্তির হৃদয়।বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জের আগে পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সমর্থন তাকে আরো অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তি এবার ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। ভিডিও শেষে চোখ মুছতে দেখা যায় ব্রাজিলিয়ান কোচকে। পরে ইতালিয়ান এই কোচ জানান, পরিবারের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102