রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরা ১০ নং ওয়েলফেয়ার সোসাইটির পরিচ্ছন্নতা র‍্যালি: কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান।

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রতি বছরের ন্যায় এ বছরও উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ ২২ মে ২০২৬ তারিখে একটি পরিচ্ছন্নতা র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৯টায় উত্তরা ১০ নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে সেক্টরের ২৪ নং সড়কে গিয়ে শেষ হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থান ও নির্ধারিত সময়ে ফেলার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিজ নিজ বাসা, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন সেক্টর শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কোরবানির সময় সামান্য অসচেতনতার কারণে দুর্গন্ধ, মশার উপদ্রব ও বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই সকলকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, প্লাস্টিক ও পলিথিন যত্রতত্র না ফেলা এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

এছাড়াও প্রশাসক সহায়ক কমিটির পক্ষ থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে বাসাবাড়ি ও আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নাগরিকদের নিয়মিত ময়লা নির্ধারিত স্থানে ফেলা, ডাস্টবিন ব্যবহার করা এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102