মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

উত্তরায় অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে মহাকাশ গবেষণা কেন্দ্র উদ্বোধন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় অবস্থিত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহাকাশ ও ভূ-তাত্ত্বিক গবেষণার জন্য একটি আধুনিক গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান ও বিশেষ অতিথি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান যুগে তরুণদের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আরও বেশি এগিয়ে আসতে হবে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এই ধরনের উদ্যোগ দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ড. ইমাদুর রহমান বলেন, এই কেন্দ্র থেকে প্রাপ্ত গবেষণা দেশের স্যাটেলাইট খাতের অগ্রগতিতে অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের পরিচালক ড. মার্টিন, উপ-পরিচালক ড. ক্যাটারিনা এবং গবেষণা পরিচালক ড. আশরাফ দেওয়ান। অতিথিরা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে ভৌগোলিক ও প্রাকৃতিক ডেটা বিশ্লেষণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি বলেন, নতুন এই গবেষণা কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণার সুযোগ তৈরি করবে, যা দেশের শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিশ্ববিদ্যালয়টির উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102