মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
UNHCR-WFP এর যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠক আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী চীফ হুইপের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু ফেসবুক রিয়্যাক্টের জেরে উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি ইবোলায় কঙ্গো-উগান্ডায় মৃত্যু ৮০ ছাড়াল পৌনে ২ ঘণ্টা চেষ্টায় রাজধানীর কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে জাদুঘর অতীত ও বর্তমানের জীবন্ত দলিল: শাহবাগে আন্তর্জাতিক জাদুঘর দিবসের আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী

পৌনে ২ ঘণ্টা চেষ্টায় রাজধানীর কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102