রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sais University-এর সাথে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা স্মারক স্বাক্ষর যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন – ডেপুটি স্পীকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে – ডেপুটি স্পীকার। রিট পিটিশনের জেরে ডিএনসিসির ওয়ার্ড পুনর্বিন্যাস: খিলক্ষেতকে নিয়ে বড় সিদ্ধান্ত ডিজিডিএ-র বরপুত্র ও কোটি টাকার কুমির মাসোয়ারার মাফিয়া সম্রাট সহিদুল ইসলাম খানের তান্ডবে লণ্ডভণ্ড ঔষধ প্রশাসন অধিদপ্তর। (কিস্তি-১)

খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন – ডেপুটি স্পীকার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন। এলাকায় খাল খনন কেবল অবকাঠামোগত কাজ নয়, এটি এ অঞ্চলের কৃষকদের ভাগ্য পরিবর্তনের এক হাতিয়ার। খালটি গভীর হলে বর্ষায় পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কৃষকরা একাধিক ফসল ফলাতে পারবেন। কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষেই বিএনপি খাল খনন শুরু করেছে।

এসময় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে তাদের জীবন মান উন্নয়ন নিয়ে কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, এ অঞ্চলের আদিবাসী ভাইয়েরা অত্যন্ত শান্তিকামী ও সৎ। মানব সভ্যতার ইতিহাসে এ অঞ্চলে তাদের পদচারণাই প্রথম। অথচ তারা দীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। শুক্রবার (১৫ মে) বিকেলে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে খাল খনন কাজ পরিদর্শনকালে এ কথা বলেন।

ডেপুটি স্পিকার আরো বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাকে ময়মনসিংহ বিভাগ তথা সারা দেশের মধ্যে উন্নয়নের ‘মডেল’ হিসেবে গড়ে তোলা হবে। কুল্লাগড়া ইউনিয়নের মাধুপাড়া বার্নাট কুবি’র বাড়ির নিকটবর্তী পাহাড়ি ছড়া হতে সিএমবি ব্রীজ হয়ে খুজিপাড়া এবং নেথপাড়া পঁচা খালের ব্রিজ হয়ে চিনাকুড়ি বিল পর্যন্ত বিস্তৃত তিন হাজার ছয়শো মিটার খাল খনন কাজের অগ্রগতি দেখেন। ২০২৫-২০২৬ অর্থ বছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যায়ে এই খনন কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সপ্তাহেই এ অঞ্চলের প্রধান সমস্যা, সুপেয় পানির সংকট নিরসনে কাজ শুরু করেছি। ৫২০ ফুট গভীরতার ৪০টি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। যদিও চাহিদার তুলনায় এটি কম, তবে আমরা পর্যায়ক্রমে প্রতিটি পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দুর্গাপুরে ১০টি এবং কলমাকান্দায় ৯টি নতুন ঘর দেয়া হবে। আদিবাসী নারীদের স্বাবলম্বী করতে ৩৯টি উন্নত মানের সেলাই মেশিন বিতরণ করা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে যাতায়াত সহজ করতে ৪৮টি বাইসাইকেল দেওয়া হবে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন, অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102