রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবার নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম।

১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তখন তাঁর স্থলে কবি–প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাখাওয়াত টিপু নামে পরিচিত।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর মেয়াদ ছিল দুই বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর নিয়োগ বাতিল করা হয়েছিল।

এ নিয়ে তখন তৎকালীন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল। আফসানা বেগম তখন প্রথম আলোকে বলেছিল, চার দিনের প্রশিক্ষণের জন্য কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে তিনি কক্সবাজারে যান। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই কক্সবাজারে বসে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পান।

এখন এই পদে আবার নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102