শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

বসতঘরে বস্তায় ৭ কোটি টাকার হেরোইন, মধ্যরাতে আটক টুলু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৩ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের মালবাগডাঙ্গা থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রাম থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী জয়নাল টুলু (৪৫) মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

বুধবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল টুলুর বসতবাড়ি থেকে তার হেফাজতে থাকা একটি বস্তায় ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102