মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সারা দেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর ।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবির ঢাকা মহানগর উত্তর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ‎সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। এসময় বক্তারা হামে চার শতাধিক শিশু হত্যার দায়ে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের বিচার দাবি করেন।
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তথ্য বের হচ্ছে, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তারা নাকি ৪১ হাজার চারশো ৭ কোটি টাকা রেখে গিয়েছিল স্বাস্থ্য খাতে। তাহলে টিকা কিনতে তো অসুবিধার কথা না। কিন্তু তা হলো না কেন? কারণ উনি (ড. ইউনূস) ব্যস্ত ছিলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন দিয়ে কিভাবে সরকারের থেকে আরো সুবিধা নেওয়া যায়। তিনি বেশি ব্যস্ত ছিলেন নিজের ট্যাক্স ফাঁকি মওকুফ, নিজের নামে অনিয়ম ও মামলা কিভাবে প্রত্যাহার করা যায় । তিনি আরো বলেন, ‘নূরজাহান নামে একজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পত্রপত্রিকায় দেখলাম, তিনি নাকি তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন।

কিন্তু তারা ইউনিসেফের টিকা কেনেননি। সাংবাদিকরা এর কারণ খুঁজে বের করেছে। এখন শোনা যাচ্ছে- ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে নাকি কমিশন পাওয়া যেত না, তাই কেনেনি। আমি ধিক্কার জানাই এবং এই সরকারের কাছে দাবি করি, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’
সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা সরকারের কড়া সমালোচনা করেন।

সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ‎কমরেড মিহির ঘোষ, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডাঃ সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102