সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলেন উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরে বিশ্ব মা দিবস উপলক্ষে মহীয়সী মা’দের সম্মাননা দিয়েছে উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
রোববার (১০ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় সেক্টর সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত “মা সম্মাননা” অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে মা’দের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
সোসাইটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস নাহিদা বেগমের উদ্যোগ ও সঞ্চালনায় এবং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটির আলোকিত মা’দের ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত প্রত্যেক মা নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নিজের মায়ের স্মৃতিচারণ করে উপস্থিত সকল মা’দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কবিতা আবৃত্তি করেন সোসাইটির নির্বাহী সদস্য হাসান মাহমুদ সুজন। এছাড়া সোসাইটির সভাপতি শরীফ সান্টু মা’দের সম্মানে নিজের রচিত ও সুর করা একটি গান পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102