সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক তুরাগে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলেন উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দু’টি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসন, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাণিজ্যের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব এহছানুল হক মিলন, মাননীয় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং মাননীয় উপদেষ্টা জনাব মাহদি আমিন।

সোমবার (১১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

 

বৈঠকে বিশেষভাবে পণ্য বৈচিত্র্যকরণ, রপ্তানি খাতের সম্ভাবনা সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী রপ্তানি বাণিজ্যে বহুমুখীকরণ, বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবারের (এমএমএফ) ব্যবহার বাড়িয়ে উচ্চমূল্যের পোশাক তৈরির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিজিএমইএ’কে নেতৃত্ব প্রদানের জন্য আহবান জানিয়েছেন।
বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান বন্ধ কারখানাগুলো পুনরায় সচল করতে সরকারের বিশেষ তহবিল গঠনের সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কারখানা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানান, যাতে কোনোভাবেই অর্থের অপব্যবহার না হয়।
একইসাথে তিনি বর্তমানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার মুখে টিকে থাকার সংগ্রাম করা কারখানাগুলোকে বিশেষ নীতি সহায়তা প্রদানের প্রস্তাব করেন, যাতে করে কারখানাগুলো বন্ধ হওয়া থেকে রক্ষা পায় এবং লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সুরক্ষিত থাকে।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিজিএমইএ’র প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করে বলেছেন যে, তার সরকার বন্ধ কারখানা সচল করা এবং সচল থাকা সংগ্রামী কারখানাগুলোকে সুরক্ষা প্রদান, এই উভয় বিষয়কেই একইভাবে গুরুত্ব প্রদান করবে। বিজিএমইএ’র সুপারিশের ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন সহ-সভাপতি জনাব রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) জনাব মিজানুর রহমান, সহ-সভাপতি জনাব ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি জনাব শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি জনাব মোহাম্মদ রফিক চৌধুরী।

বৈঠকে দেশের শিল্পখাত এবং অর্থনীতির টেকসই উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা এবং সদিচ্ছার জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102