বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিনের বিরুদ্ধে । ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ মৃত্যু ধানমণ্ডি, শাহবাগসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন ১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায় নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২০ নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ অবৈধ সম্পদ অর্জন মামলা : বেনজীরের বিরুদ্ধে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষ রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১৮

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৯ মে, ২০২৬

আগুনের লেলিহান শিখা দেখেই সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেন নাসিমা বেগম ও আবদুস সালাম শিকদার। তিন সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েই নিজেরা বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করেন তারা। ততক্ষণে ঘরের অনেকটাই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আটকে মারা গেছেন স্বামী-স্ত্রী

শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102