সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

উত্তরায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, লাশ পড়ে আছে মর্গে

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে উত্তরা র্পূব থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় বিএনএসের সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী সড়কের বিআরটিএ লেনের মাঝখানে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম উত্তরা নিউজকে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে উত্তরা পূর্ব থানার পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। এখনো তার পরিচয় জানতে পারিনি।

সর্বশেষ খবর অনুযায়ী, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102