সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় যুবশক্তির আহ্বায়ক বাধন, সদস্য সচিব মোনাব্বের উত্তরায় ইসলামী শিক্ষার প্রসারে সেরা ৫ কওমি মাদ্রাসা দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪ সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় বড় সংস্কার

জাতীয় যুবশক্তির আহ্বায়ক বাধন, সদস্য সচিব মোনাব্বের

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জাতীয় যুবশক্তির ‘ঢাকা মহানগর উত্তর’ ইউনিটের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এতে মাহতাব খান বাঁধনকে আহ্বায়ক ও গোলাম মোনাব্বেরকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অন্য সদস্য হলেন,  মুখ্য সংগঠক মাজহারুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। কমিটির সুপারিশ প্রদান করেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102