মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

ফতুল্লায় বিএনপি নেতার মামলায় যুবদলের সভাপতি-সেক্রেটারি গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট দখল নিতে গোলাগুলির ঘটনায় বিএনপি নেতার দায়ের করা মামলায় ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা পর্যটক এলাকায় গ্র্যান্ড সাফা ইন হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা থানার ওসি মো. মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ফতুল্লার পঞ্চবটি এলাকায় চাঁদনী হাউজিংয়ে অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট দখল নিয়ে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির শেল্টারে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি গ্রুপ ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এমরান নামে এক মাদ্রাসা ছাত্র ও এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার পরের দিন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। এরপর মাসুদ গ্রুপের মো. হোসেন খোকা বাদী হয়ে ছেলেকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে।

মামলায় রনি ছাড়াও উল্লেখিত অন্য আসামিরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহম্মেদ অভি (৩০), আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান (৫২), আব্দুস সালাম (৪০), আকাশ (২৮), সুমন মোল্লা রকেট (৪৩), খায়রুল কবির জসিম (৫৫), ইয়াসিন (২৮), আলী রতন (৩৮), মুরাদ হাসান (৩৮), আদনান আজিজ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102