বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের কমিটিকে ‘অবৈধ’ দাবি দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট হরমুজ প্রণালি পার হচ্ছে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে- চীফ হুইপ প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১২ মে বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১২ মে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তফশিল ঘোষণা করেন।

আখতার আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা।

এর আগে, ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।

তফশিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102