সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

তেল না পেয়ে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলেন মোটরসাইকেল চালকরা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়ায় ফেসবুকে। পরে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমান চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দেয়া হয়। এর পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুক পোষ্ট থেকেই এমন ভুলবোঝাবুঝি কান্ড। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102