বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

সাড়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করলেও মানছেন না ঠিকাদার। উপজেলার ভেড়ামারা বাজার থেকে পাবনা সড়কের ৩৫৭৬ মিটার সড়কে এ কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রকৌশল অফিস ভেড়ামারা থেকে পাবনাগামী সড়কের ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা থেকে হাটগ্রাম পর্যন্ত ৩৫৭৬ মিটার সড়ক সংস্কার কাজের দরপত্র আহ্বান করে।৩ কোটি ৫১ হাজার টাকার চুক্তিমূল্যে কাজটি পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। একমাস আগে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি দেখভাল করছে পাবনার একটি সাব ঠিকাদারি প্রতিষ্ঠান।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের ও পোড়া ইটের খোয়া সড়ক সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করেন। এর প্রেক্ষিতে সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এলজিইডি ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক সম্প্রতি কাজটি পরিদর্শন করেন। এ সময় তিনি এসব অভিযোগের সত্যতা পেয়ে ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারের লোকজনকে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তবে এই নির্দেশ মানছেন না ঠিকাদার বলেও অভিযোগ এলাকাবাসীর।গত শনিবার সরেজমিন দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার পরিদর্শনের পরে নিম্নমানের খোয়ার সঙ্গে কিছু ভালো খোয়া মিক্সিং করে ব্যবহার করা হচ্ছে। এমনকি এই কাজ তদারকির জন্য অফিসের একজন কর্মচারীর দেখা মিললেও কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিতি পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশল অফিসে উপ-সহকারী প্রকৌশলীর একাধিক পদ শূন্য থাকায় চলমান কোনো প্রকল্প নিয়মিত তদারকি করা সম্ভব হয় না বলেও নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়। আর এই সুযোগের অপব্যবহার করছেন ঠিকাদার।অভিযোগের বিষয়ে কথা বলতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, ডেপুটি ডিরেক্টর সম্প্রতি কাজটি পরিদর্শন করে কয়েকটি ত্রুটি চিহ্নিত করেছেন। সেসব ত্রুটি অপসারণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সিরাজগঞ্জ-পাবনার প্রকৌশল বিভাগের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের তা সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102