বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি- সমাজকল্যাণ মন্ত্রী প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যেই নতুনরূপে হাজির বুবলী

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা শবনম বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের রেশ এখনো কাটেনি। সেই রেশ কাটার আগেই নতুনরূপে সামনে এলেন অভিনেত্রী। বেশ অনেক দিন ধরেই বুবলী নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। যা নিয়েই শুরু হয় নানা জল্পনা।অনেকে ধারণা করছেন, তিনি হয়তো আবারও মা হতে চলেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।তবে এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক কিছু বললেও সরাসরি কিছু বলেননি। ফলে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে। কেউ কেউ তার সাম্প্রতিক ছবিতে শাড়ি পরার ধরন দেখে ধারণা করছেন, তিনি হয়তো কিছু আড়াল করার চেষ্টা করছেন।এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন এক ফটোশুটে হাজির হয়েছেন বুবলী। বৈশাখী সাজে লাল-সাদা শাড়িতে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তবে শুধু তার সৌন্দর্যই নয়, ছবিতে তার উপস্থিতি ও স্টাইল নিয়েও চলছে আলোচনা।ছবির মন্তব্যে অনেকেই তার লুকের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সরাসরি মাতৃত্বের প্রসঙ্গও তুলেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ কিংবা ‘প্রেগন্যান্সিতেও এত গ্ল্যামার কীভাবে?’, এমন প্রশ্নও দেখা গেছে।বলা দরকার, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম দেন তাদের ছেলে শেহজাদ খান বীরকে। তবে বর্তমানে তাদের সম্পর্কের অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102