রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বিমানবন্দরের ভিআইপি গেটে উড়ন্ত ড্রোন জব্দ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশি খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপ পুল গেটের সামনে  ভিডিও ধারণের সময় একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়।  জব্দকৃত ড্রোনটির মডেল DJI Mavic 4 Pro।

বেবিচক জানায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।

উল্লেখ্য, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102