এটি ফেব্রুয়ারির সংশোধিত সূচকের চেয়ে ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।একটি পৃথক প্রতিবেদনে, এফএও ২০২৫ সালের জন্য তাদের বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস সামান্য বাড়িয়ে রেকর্ড ৩.০৩৬ বিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে। এটি গত বছরের তুলনায় ৫.৮ শতাংশ বেশি হবে।এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরোরো এক বিবৃতিতে বলেছেন, ‘সংঘাত শুরু হওয়ার পর থেকে তেলের দাম বাড়ায় খাদ্যের দাম কিছুটা বেড়েছে।তবে বিশ্বব্যাপী যথেষ্ট শস্য থাকায় দাম খুব বেশি বাড়েনি।’কিন্তু তিনি বলেন, ‘যদি এই সংঘাত ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন খরচ বেশি হলে, কৃষকরা উৎপাদন কমিয়ে দিতে পারেন, কম ফসল রোপণ করতে পারেন। ফলে ভবিষ্যতে ফলন কমে যাবে এবং চলতি বছর ও আগামী বছরের বাকি সময়ের জন্য খাদ্য সরবরাহ ও মূল্য প্রভাবিত হবে।’এই পরিসংখ্যান এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে, ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ শৃঙ্খলের ওপর চাপ সৃষ্টি করেছে