সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘সংসদের কেনাকাটায় হরিলুট’, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ

৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয়

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে ছয়টিতে বিএনপি এবং চারটি করে পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সভাপতি পদে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান বুলুর বিজয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টা থেকে গণনা শুরু হয়ে ওই দিন রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস।নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা, সম্পাদক (অডিট) শেখ মো. সেলিমুজ্জামান রুকু, সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) বিদ্যুৎ কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে নির্মল চন্দ্র দাস, মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে সহসভাপতি মো. জালাল উদ্দিন, সম্পাদক (ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন) মেহেদী হাসান টিটো এবং নির্বাহী সদস্য পদে শাহ মো. আবু জাফর ও মো. এনায়েত হোসেন বিজয়ী হন।জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে সহসভাপতি মতিউর রহমান নিজামী, সহসম্পাদক মো. রেজাউল হোসাইন শামীম, সম্পাদক (অর্থ) মো. সরোয়ার হোসেন এবং সম্পাদক (তথ্য-প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) মোহা. মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102