শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন? প্রকৃত স্বাধীনতা মানে জনগণের রুটি রুজির অধিকার ফিরে পাওয়া- চীফ হুইপ উত্তরা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছে, সতর্ক করল এফএও জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি : ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত : আব্দুস সালাম ৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয় এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!

আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত : আব্দুস সালাম

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
আওয়ামী লীগের পথেই জামায়াতে ইসলামী হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই একই পথে হাঁটছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি।শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে সাংস্কৃতিক দলের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দলও (জামায়াত) একই চেষ্টা করেছ। দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে রয়েছে।সংসদ ও সরকারকে তারা সহযোগিতা করছে না। দেশকে তারা অস্থির করছে।আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও তাকে জনগণ বরণ করে নেওয়া প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে।তিনি আরো বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংস। সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজল, তখন তাদের ভূমিকা কী ছিল, তা আমরা দেখেছি। তাদের মনে পাকিস্তান। দুটি দলই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে।নতুন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান বলেছিলেন টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই একই পথে হাঁটছেন।অভিযোগ করে আব্দুস সালাম বলেন, রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102