বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ডেপুটি স্পিকারের এপিএস হিসেবে নিয়োগ পেলেন মীর্জা সালমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী মীর্জা সালমান আরশাদ নজরুলকে তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হলো। ডেপুটি স্পিকার যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন অথবা মির্জা নজরুলকে এই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মির্জা নজরুল দুর্গাপুর উপজেলার মীর্জা আব্দুল জব্বার জাহানারা বেগম দম্পতির সন্তান। তিনি সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকা ক্যাপিটাল কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় একজন দক্ষ সংগঠক সদাহাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে।

নিজের প্রতিক্রিয়ায় মির্জা নজরুল বলেন, আলহামদুলিল্লাহ। আমি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমার মতো একজন কর্মীর ওপর তিনি যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সচেষ্ট থাকব। আমি যেন সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।

এদিকে মির্জা নজরুলের এই প্রাপ্তিতে দুর্গাপুরে বইছে আনন্দের বন্যা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে মির্জা নজরুল তার নতুন দায়িত্বে সফল হবেন এবং এলাকার মুখ উজ্জ্বল করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102