বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ডিএমপি উত্তরা বিভাগের নতুন ডিসি মির্জা তারেক আহমেদ বেগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বর্তমান ডিসি মো. শাহরিয়ার আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (৩০ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে উত্তরা বিভাগের বর্তমান ডিসি মো. শাহরিয়ার আলীকে গুলশান গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জা তারেক আহমেদ বেগ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

এর আগে উত্তরা গোয়েন্দা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসা অর্জন করেন তিনি। বিশেষ করে মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানা গেছে।

ডিএমপির এ পদায়নকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102