মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রাইভেট কারের ধাক্কায় রিকশায় খুলনা ভার্সিটির ছাত্রী নিহত তেলের সংকটে বিপাকে জনজীবন, খুলনায় ফিলিং স্টেশনে পুলিশের সামনে মারামারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত শিক্ষার নতুন নতুন পদ্ধতি এবং আমরা! ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, ক্ষোভ প্রকাশ নিকুঞ্জ ও টানপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে: আতঙ্কে স্থবির জনজীবন

প্রাইভেট কারের ধাক্কায় রিকশায় খুলনা ভার্সিটির ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় রিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন।নিহত মৌমিতা হালদার (২৬), সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও খুলনা ইউনিভার্সিটির ছাত্রী।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ইজিবাইকও নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার সঙ্গে ধাক্কা খায়, ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
জানা যায়, নিহত মৌমিতা তার বাবার সঙ্গে নতুন বাড়ির আসবাবপত্র কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102