সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজীরা তাপমাত্রা বাড়ছে মিনা-মুজদালিফায়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ সৌদি সরকারের হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বগুড়ায় ধানক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের নিথর দেহ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলায় একটি ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দুপাড়া) গ্রামের একটি স্যালোমেশিন ঘরের পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গাবতলী উপজেলার নিশিন্দারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ৯টার দিকে তার নিজস্ব স্যালোমেশিন ঘরে ঘুমানোর জন্য যান।

এরপর রবিবার সকাল ৯টার দিকে তার ভাতিজা মাসুদ আলম মেশিন ঘরের পাশের ধানক্ষেতে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ঘটনার খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102