বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

পাম্পে ব্যানারে লেখা ‘তেল নেই’, অভিযানে মিলল যত লিটার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। এমন অভিযোগে নয়ন ফিলিং স্টেশন নামে একটি পেট্রল পাম্পের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকা নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, পাম্পটিতে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।

তিনি আরো জানান, পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102