রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

হিলি রেলস্টেশন থেকে পিডব্লিউ অফিস স্থানান্তরে স্থানীয়দের ক্ষোভ

অনলাইন ডেস্ক রিপর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
দিনাজপুরের হিলি রেলস্টেশনের পিডব্লিউ (পথ ও প্রকৌশল) অফিসের ভবন ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় জয়পুরহাটে অস্থায়ী ভবন থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করছে রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র যেখানে একসময় বিরামপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পরিচালিত হতো। লাইনের রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচলের নিরাপত্তা, সিগন্যালিং ও স্টেশন পরিচালনার কাজ এই পিডব্লিউ অফিস থেকেই হতো।

স্থানীয়দের অভিযোগ, অফিস সরিয়ে নেওয়ার ফলে মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে আছে, আর কোনো সুরক্ষিত ভবন না থাকায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে রেলের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।স্থানীয় বাসিন্দা আনোয়ার খান জানান, হিলি রেলস্টেশনটি আমারে গর্ব, কিন্তু অফিস সরানোর কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ভবনের আশপাশের রেললাইনের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকায়, সেগুলো হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পিডব্লিউ অফিসের জায়গাটি এখন অনেকাংশ অব্যবহৃত হয়ে পড়ায় সেখানে গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আরো ক্ষোভ তৈরি করেছে।স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, এই ঐতিহ্যবাহী স্টেশন থেকে অফিস সরানোর ফলে আমাদের এলাকার রেল উন্নয়ন বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, আমরা পিডব্লিউ অফিস হিলিতে পুনরায় চালু এবং ক্ষতিগ্রস্ত ভবন সংস্কার করে হিলির রেল কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানাই।

নাগরিক কমিটি হাকিমপুর, দিনাজপুরের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘হিলি রেলস্টেশন ব্রিটিশ আমলের ঐতিহ্য, একসময়ে এখান থেকেই সান্তাহার পর্যন্ত রেলপথের সব কাজ হতো।

রেলের এই অবহেলা হিলির উন্নয়নকে আটকে দিচ্ছে। পাশাপাশি হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।’উপসহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বলেন, ‘অফিস ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত জয়পুরহাটে অস্থায়ীভাবে অফিস পরিচালনা করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তারে অনুমোনে এখান থেকেই দাপ্তরিক কাজ চলছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102