শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে রাম নবমী পুজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপি পৌরশহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মন্দিরে এ পুজা অনুষ্ঠিত হয়।

সুসং সনাতনী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পুজায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামচন্দ্রের অনুসারী ভক্তবৃন্দ, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে মুক্তি এবং জীবনের নানা সঙ্কট থেকে মুক্তি লাভের জন্য এই পুজোতে অংশনেন। বিকেলে ধর্মীয় গানের সাথে নৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রাম নবমী নিয়ে এক তাত্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় দশভুজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুসং সনাতনী যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সহঃসভাপতি সাংবাদিক রাজেশ গৌড় বলেন, শ্রী রামের কৃপা সাথে থাকলে যে কোনও ভয়কে জয় করা সম্ভব। রাম নবমীর দিন ছয় উপায় পালনে তুষ্ট হন দাশরথি। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। ত্রেতা যুগে এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই পুজো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102