শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাসন্তী পূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, কাউন্সিলর পদপ্রার্থী রুবেল দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব

বাসন্তী পূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, কাউন্সিলর পদপ্রার্থী রুবেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে শারদীয় বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ুন কবির রুবেল।

ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে, তবেই সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।
হুমায়ুন কবির রুবেল বলেন, নির্বাচিত হলে ২৫ নং ওয়ার্ডের সকল ধর্মের মানুষের সমান উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে মন্দির ও পূজামণ্ডপের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সড়ক-নালা-ড্রেনেজ সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। রুবেল সেগুলো মনোযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102