সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের মধুপুরের থানামোড়ের বটগাছতলা থেকে মিজানুর রহমান (২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত বলে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের সাগর কর্মকারের ফুফা রূপলাল কর্মকারের মধুপুরের জলচ্ছত্র এলাকার ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছিল। সাগর কর্মকার বিষয়টি এলাকার জামাই হিসেবে পরিচিত এবং পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পরিচয়দানকারী মিজানুর রহমানকে জানান। জমির ঝামেলার বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপলাল কর্মকার তাকে জলচ্ছত্র থেকে দাবিকৃত টাকা দেন।টাকা হাতে পেয়ে সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে আনারস বাগান ঘুরে দেখে আসার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তাকে ফোন করলে তিনি সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে মধুপুর থানা মোড়ে যেতে বলেন। থানা মোড়ের বটগাছ তলায় প্রায় ঘণ্টাখানের অপেক্ষার পর মিজানুর রহমান এসে আরো ৫ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে সাগর কর্মকার মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানান।পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাগর কর্মকার বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, মিজানুর রহমান একজন ভুয়া পুলিশ এটা স্বীকার করেছেন।  তারা পুলিশ হেডকোয়াটার্সে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি নেভি রঙের জ্যাকেট (ট্র্যাকসুট), সামনে পুলিশ লেখা প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল (বাইক), পুলিশের ব্যবহৃত একটি লাল-নীল রঙের সোল্ডার লাইট জব্দ করা হয়েছে।টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ না হয়েও মিজানুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102