শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র শাহ ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ শাকিব খানের জন্মদিনে আসছে ‘রকস্টার’র ফার্স্টলুক বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র শাহ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) শীর্ষ নেতা বালেন্দ্র শাহ (বাালেন)। শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় এই সাবেক র‍্যাপার নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। দেশটিতে এই প্রথম মধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রী হলেন।গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএন-ইউএমএল-এর শক্তিশালী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন বালেন্দ্র শাহ। আসনটি দীর্ঘদিন ধরে ওলির একচেটিয়া দুর্গ হিসেবে পরিচিত ছিল।এর আগে ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবাইকে চমকে দিয়ে রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন্দ্র শাহ। পদত্যাগ করার আগে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তিনি অত্যন্ত সফলতার সঙ্গে কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব পালন করেন।তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় এই নেতা ২০২৫ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102