শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র শাহ ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ শাকিব খানের জন্মদিনে আসছে ‘রকস্টার’র ফার্স্টলুক বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও এর মৌলিক নীতিমালা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত ডব্লিউটিওর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এর একটি সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। শুক্রবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‘ডব্লিউটিও রিফর্ম : ফান্ডামেন্টাল ইস্যু’ শীর্ষক অধিবেশনে মন্ত্রী বলেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা।তিনি উল্লেখ করেন, বৈষম্যহীনতা, অন্তর্ভুক্তি এবং নিয়মভিত্তিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত এই ব্যবস্থা উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) সুবিধা, শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার (ডিএফকিউএফ) এবং বিশেষ ও পার্থক্যমূলক সুবিধা (এসঅ্যান্ডডিটি)-এর মতো উদ্যোগ বিশ্ব বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে।বাণিজ্যমন্ত্রী বলেন, গত তিন দশকে বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা বিদ্যমান বাণিজ্য ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে। তবে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং কভিড-১৯ মহামারির মতো কিছু ব্যতিক্রমী সময় এই অগ্রগতিকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করেছে।তিনি আরো বলেন, ডব্লিউটিও সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে তা যেন দীর্ঘদিনের অর্জনকে ক্ষুণ্ন না করে।সংস্কারের নামে বিদ্যমান কাঠামোকে দুর্বল করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অধিকাংশ অর্থনীতি এখনো এই নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল।সংস্কার প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী হওয়া জরুরি বলেও মত দেন তিনি। এ ক্ষেত্রে সব সদস্য দেশের স্বার্থ সংরক্ষণ এবং পূর্ববর্তী অর্জনগুলো বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।উল্লেখ্য, ডব্লিউটিওর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102