শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র শাহ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা স্থতিগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত হামলা স্থগিত করেছেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া ঘোষণায় তিনি জানান, ইরানের অনুরোধে বিদ্যুৎ স্থাপনা ধ্বংসের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আলোচনা চলছে এবং ভুয়া সংবাদমাধ্যম যা বলছে তার বিপরীতে, আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।

এর আগে গত রবিবার ট্রাম্প হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালানো হবে। তিনি বলেন, সবচেয়ে বড় বিদ্যুৎ স্থাপনাটি দিয়েই হামলা শুরু করা হবে।গত সোমবার ট্রাম্প জানান, ‘ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হওয়ায় হামলা আরও পাঁচ দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও ইরান এমন কোনও আলোচনার কথা অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102