মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে ১৯ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন।বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অর্ধশত যাত্রী বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। দুপুরে বাসটি রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন যাত্রী আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায় বলে জানান যাত্রীরা। বাসের দুই যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা বলেন, ‘বাসটিতে আমরা প্রায় ৫০ যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলাম। পথে সাপছড়ি এলাকার ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের কমান্ডার লিডার মো. আব্দুল মান্নান বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং গুরুতর আহত একজন থাকায় চট্টগ্রাম স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102