বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সহযোগীসহ পিতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সহযোগীসহ পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত আট বছরের শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তার পিতা ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, শিশুর পিতা সাতক্ষীরা কলারোয়া থানার মোড়াকাঠি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল (২৮) এবং তার সহযোগী জীবননগরের দক্ষিণপাড়ার মৃত আব্দুল মসজিদের ছেলে আক্তার (২৬)।পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সিয়ামের পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে নিজ শিশুটিকে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাঁসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন তারা।এ ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জীবননগরের পাকা দাসপাড়া এলাকা থেকে শিশুর পিতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।এ সময় শিশুটিকে উদ্ধার করা হয়।অভিযানে শিশুটির জীবন রক্ষার্থে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত ধারালো হাঁসুয়াও উদ্ধার করা হয়।এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই সুযোগে শিশুটিকে অপহরণ করে গলায় অস্ত্র ধরে ছবি তুলে তার মায়ের কাছে টাকা আদায়ের পরিকল্পনা করে তার পিতা ও সহযোগী।এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102