মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম : জামায়াত আমির ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচলের সূচি প্রকাশ

যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই যৌথ হামলায় নিহত হয়েছেন তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের আরো কয়েকজন সদস্য।ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মাত্র কয়েক মিনিট আগে কাজের জন্য কম্পাউন্ডের বাইরে যাওয়ায় প্রাণে রক্ষা পান মোজতবা খামেনি।ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের বরাতে প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে খামেনির বাসভবন কম্পাউন্ডে সমন্বিত হামলা চালানো হয়।স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে একযোগে একাধিক স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।ওই সময় ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বাইরে ছিলেন। পরে তিনি ভেতরে ফেরার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার পায়ে সামান্য আঘাত লাগে।তবে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেল এবং তাদের ছেলে।অডিওতে আরো দাবি করা হয়েছে, হামলার তীব্রতায় ইরানের সামরিক প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে শনাক্ত করার জন্য অবশিষ্ট ছিল মাত্র ‘কয়েক কেজি মাংস’।এ ছাড়া খামেনির জামাতা মিসবাহ আল-হুদা বাঘেরি কানিকে ভয়াবহ অবস্থায় উদ্ধার করা হয়, যার মাথা দ্বিখণ্ডিত ছিল বলে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, খামেনির আরেক ছেলে মোস্তফা খামেনি ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও স্ত্রীসহ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102