মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দিলুর সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে। অনেকেই জানতে চান—কার্ড কবে পাওয়া যাবে এবং কেন দেরি হচ্ছে। তিনি বলেন, এটি একটি নতুন ও বৃহৎ প্রকল্প, যা বাস্তবায়নে সময় ও পরিকল্পনা প্রয়োজন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে প্রায় ৩৬ হাজারের বেশি পরিবারকে এই কার্ডের আওতায় এনেছে। দেশে প্রায় ৪০ লাখ পরিবার থাকায় ধাপে ধাপে সবার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

জাহাঙ্গীর হোসেন বলেন, “যাদের সম্পদ ও আয় একেবারেই কম, তাদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যরাও এই সুবিধা পাবেন। কেউ বঞ্চিত হবেন না, তবে কিছুটা সময় লাগবে।”

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। এর মধ্যে কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য আর্থিক সহায়তা উল্লেখযোগ্য।

তিনি দাবি করেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা অতীতে খুব কমই দেখা গেছে। “আমাদের মেয়াদ পাঁচ বছর। মাত্র এক মাস হয়েছে। বাকি সময়ের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে,”—বলেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102