সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (১৬ মার্চ) সকালে ময়মনসিংহের মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।  ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী, খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় খাল খনন শুরু করা হচ্ছে।তিনি ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, ভোটের যে দাগ আঙুলের মধ্যে আছে, সে দাগ ওঠার আগেই প্রকল্পগুলো বাস্তবায়নের আওতায় আনা হবে। সে প্রকল্পগুলো বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। যা প্রতিশ্রুতি করে তা বাস্তবায়ন করে।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে।তার মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড শুরু হবে অচিরেই। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা সেটা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান।বক্তব্যের আগে প্রতিমন্ত্রী খাল খননের নাম ফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন।এ ছাড়া ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কাামরুল হাসান প্রমুখ।এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর প্রতিফলন সব জায়গায় ঘটেছে। ফ্যামিলি কার্ড চালু হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু করেছেন। প্রত্যেকটা খাল খনন করার কথা বলেছিলেন, সেটারও আজ প্রতিফলন হলো।প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন, পুনঃখনন কর্মসূচি প্রকল্পের আওতায় সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে কলমোহনা পর্যন্ত (৫.৮ কিমি) খনন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102