সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘সংসদের কেনাকাটায় হরিলুট’, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের ছুটির মধ্যেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এসংক্রান্ত নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে প্রেরণ করা হয়।নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ব্যতীত আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও) সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এ ছাড়া আগামী ১৮ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।নির্দেশনায় বলা হয়- সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকাগুলো এই সুবিধার আওতায় থাকবে।তবে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে।এদিকে, আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর হলে সেদিন বন্ধ থাকবে সব ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102