রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাবেক ছাত্রদল নেতা বেলাল হোসেন সরকার প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পাহাড়তলী, চট্টগ্রাম হিসেবে কর্মরত ছিলো। কিন্তু তাকে রেলের আওয়ামী সিন্ডিকেট সরিয়ে দিয়ে বসিয়েছে তাদেরই দোসর আনোয়ারুল ইসলামকে যিনি সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম, রাজশাহী হিসেবে কর্মরত ছিলো।
বেলাল হোসেন সরকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পোস্টেড ছাত্রনেতা ছিলেন। তিনি ২০০১-০৩ সেশনে শহীদ স্মৃতি হলে ছাত্রদলের প্যানেলে সাহিত্য সম্পাদক দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রদলের সক্রিয় সদস্য থাকার পরেও তার স্থানে বসানো হয়ে আওয়ামী দোসর আনোয়ারুল ইসলামকে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলায় বেলাল হোসেন সরকার এর বাড়ি হওয়ায় অনেক আওয়ামী কর্মকর্তারাই তাকে আড়চোখে দেখে।
আওয়ামীলীগের সাংসদ নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে আনোয়ারুল ইসলাম নিজ উদ্যোগে ১০ মণ মিষ্টি বিতরণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুদকের নথি থেকে জানা যায়, ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র পরিবর্তন করে, ক্ষমতার অপব্যবহারপূর্বক উভয়ে লাভবান হওয়াসহ প্রতারণামূলকভাবে মালামাল সরবরাহ না করে ভুয়া মালামাল সরবরাহ-ক্রয়ের রেকর্ডপত্র সৃষ্টি করে সরকারের কোটি টাকা আত্মসাৎ করার কারনে দুদকে মামলা হয়।
দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় উপরোক্ত অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ।
জাতীয়তাবাদীপন্থী কর্মকর্তারা মনে করেন, আওয়ামীলীগের সুবিধাভোগী দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের ব্যাপারে বর্তমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়ের এখনই ব্যবস্থা না নিলে পরবর্তীতে ভয়াবহ সংকটে পরবে রেল সেক্টর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102