শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটি। গত বুধবার (১১ মার্চ) বিকেলে এক মানবিক ও উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।

​উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান পরামর্শদাতা ও প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সিএলএফ মোরশেদুল আলম মুসফিক।
​এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি শওকত জাওয়াদ, সহ-সভাপতি সিয়াম রোহান হাওলাদার, তাইমুল হক ধ্বনি, ইপশিতো সরকার, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান রুহি ও ওর্থী মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
​মানবিক সমাজ গড়ার লক্ষ্য
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “মূলত টঙ্গীর কিশোরদের হৃদয়ে মানবতার কোমল পুষ্প ফোটানোর লক্ষ্যেই আমি এ উদ্যোগে উৎসাহ দিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম যদি এখন থেকেই অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে শেখে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।”
​ইফতারের আগমুহূর্তে কলেজ গেট এলাকায় প্রায় ১০০ জন দরিদ্র ও পথচারীর হাতে উন্নতমানের ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্থানীয় সাধারণ মানুষ ও সুধী সমাজ এই তরুণদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
​ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃতজ্ঞতা
ক্লাবের বর্তমান সভাপতি ইন্টার‍্যাক্টর শওকত জাওয়াদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১০০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। এ কাজে সার্বিক সহযোগিতার জন্য আমাদের স্পনসর ক্লাব ‘রোটারি ক্লাব অফ আনন্দধারা ঢাকা’-কে বিশেষ ধন্যবাদ জানাই।”
​সদ্য সাবেক সভাপতি মোরশেদুল আলম মুসফিক জানান, দেশের সকল তরুণ ও কিশোরদের এভাবে শান্তি ও সেবামূলক কাজে নিয়োজিত করতে পারলে দেশ আরও সুন্দর ও স্বচ্ছল হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102