বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে কতটি জাহাজে হামলা হয়েছে?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
২৮শে ফেব্রুয়ারী থেকে ১১ই মার্চের মধ্যে আরব উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের আশেপাশে মোট ১৩টি জাহাজে আক্রমণ করা হয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) গতকাল এই তথ্য জানিয়েছে। গত রাতে মধ্যে ইরাকের বসরা শহরের কাছে উম্ম কাসর বন্দরের আশপাশে আরো দুটি বিদেশি জাহাজে হামলা হয়। ইরাকের জেনারেল কম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি জানান, এই হামলায় একজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।এ ছাড়া কিছুক্ষণ আগে ইউকেএমটিও আরেকটি ঘটনার কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলীর উত্তরে আরেকটি কন্টেইনার জাহাজে একটি অজানা প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে জাহাজে ছোট আকারে আগুন লেগেছে। অন্ধকার থাকায় জাহাজের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা সম্ভব হয়নি।এদিকে ইরাকের বন্দরে জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার পর সব তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রেখেছে দেশটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102